Thursday, 25 August 2016

Need Insurance Surveyor

Need Insurance Surveyor for a Survey Firm
Education: BA or H.S.C (Good Hand Writing both English & Bengali)
Submit your CV to favouriteshahin@gmail.com

বিমানসেনা পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা এসএসসি

নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।বিমানসেনা পদে দেশের সবকটি জেলা থেকে নিয়োগ দেওয়া হবে।পদটির আওতায় টেকনিক্যাল ট্রেড, নন-টেকনিক্যাল, প্রোভোস্ট ও জিসি ট্রেড, মিউজিক, সাইফার অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু বাংলাদেশি পুরুষেরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে  এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন টেকনিক্যাল শাখায়।নন-টেকনিক্যাল, প্রোভোস্ট শাখায় আবেদনের জন্য যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে এসএসসি পাস করতে হবে।মিউজিক শাখায় আবেদন করতে পারবেন যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা বা সমমান ফল অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএ বা বিএসএস পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি প্রাপ্ত প্রার্থীরা শিক্ষা প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন।

আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে স্যামসাং

মোবাইল ফোন ও ইলেকট্রিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রকাশিত এই বিজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ‘আইওএস ডেভেলপার’ পদে নিয়োগ দেওয়া হবে।